মুজিবনগরে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2026-04-22 ইং
মুজিবনগরে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রামনগর নাইট স্কুলপাড়ায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাসিম রেজা (২৩) একই এলাকার তৌফিক আলীর ছেলে। তিনি মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাওয়া-দাওয়া শেষে নাসিম বাড়ির বাইরে ঘুরে এসে মাঠে যাওয়ার কথা বলে একটি রশি খুঁজছিলেন। পরে পরিবারের অগোচরে তিনি নিজ কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তার দাদি পাশের বাড়ি থেকে ফিরে এসে ঘরের দরজা বন্ধ ও লাইট জ্বালানো দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে নাসিমকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)