মহেশপুর সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2026-04-20 ইং
মহেশপুর সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তর থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর বিওপির বিপরীতে ভারতের পারগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৪৯/২-এস এর নিকটবর্তী ভারতের ভেতরে টহলরত বিএসএফ সদস্যরা ওই তিনজনকে আটক করে।


আটক ব্যক্তিরা হলেন- মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে, হৃদয় (রাব্বী), গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন এবং বাংলাদেশের পারগোপালপুর গ্রামের আবু বকরের ছেলে সোহাগ। বিএসএফ ৫৯ ব্যাটালিয়নের অধীনস্থ মধুপুর বিওপির দাবি, বাংলাদেশি তিন নাগরিককে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে বিপুল পরিমাণ মাদকসহ আটক করা হয়।


৫৯ বিএসএফের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক শৈলেশ কুমার মুঠোফোনে বিজিবিকে জানান, তিন বাংলাদেশিকে মাদকসহ আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা সুস্থ রয়েছেন। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, সীমান্তে তিন বাংলাদেশি নাগরিক আটকের খবর পাওয়া গেছে। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।


৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, তিন বাংলাদেশি নাগরিককে মাদকসহ আটকের তথ্য বিএসএফ তাকে জানিয়েছে। তাদের কাছ থেকে নাকি বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)