চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বিশেষ জরুরি সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

আপলোড তারিখঃ 2026-04-20 ইং
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বিশেষ জরুরি সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেফিটের ক্ষেত্রে ২০০ টাকা মূল্যের ওকালতনামা ও প্রতিটি বেলবন্ডে ২০ টাকার স্টিকার লাগানোসহ বেশকিছু গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির বিশেষ জরুরি সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।


চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি সভাপতি ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সারোয়ার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সমিতির সেক্রেটারি খন্দকার অহিদুল আলম মানি সঞ্চালনা করেন। সভায় বারের সহসভাপতি আকসিজুল ইসলাম রতন ও মোর্তজান হোসেন, যুগ্ম-সম্পাদক আফরোজা আকতার, কার্যনির্বাহী কমিটির সদস্য ফরজ আলী, ইকরামুল হক, রাগিব আহসান ও আশিকুর রহমান রাজ উপস্থিত ছিলেন।


সভা শেষে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি খন্দকার অহিদুল আলম মানি বলেন, ‘সাধারণ সভা ও নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তে ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেফিটের ক্ষেত্রে গোলাপী রংয়ের ওকালতনামার দাম ২০০ টাকা, প্রতি পিস বেলবন্ডে ২০ টাকার স্টিকার, যেসকল আইনজীবীর নাম সাধারণ সভায় বাদ গেছে, তাদের নামসহ অ্যাড. আব্দুর রহমানের নামও নতুন ওকালতনামা থেকে বাদ যাবে। এছাড়া, নতুন ভবনের তৃতীয়তলা ক্যান্টিন নির্মাণ ও ফটোকপির দোকান নির্মাণে উমুক্ত দরপত্রের মাধ্যমে বিতরণ করা হবে। এ খাতে বার থেকে কোনো টাকা ব্যয় করা হবে না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)