১৯ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

কালবৈশাখীর তাণ্ডবে হাটবোয়ালিয়ায় ব্যাপক ক্ষয়-ক্ষতি

আপলোড তারিখঃ 2026-04-20 ইং
১৯ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছবির ক্যাপশন:

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া ও নগরবোয়ালিয়া এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে| হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতে বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে ˆবদ্যুতিক খুঁটি ভেঙে যায়| এতে পুরো এলাকা দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন হয়ে অন্ধকারে নিমজ্জিত থাকে| ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়ে নগরবোয়ালিয়া মাঝেরপাড়ায়| সেখানে স্থানীয় বাসিন্দা ছলিমের বাড়ির সামনে একটি ˆবদ্যুতিক খুঁটি ভেঙে সড়কের ওপর পড়ে|

এদিকে, ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়| প্রায় ১৯ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয় এলাকাবাসীকে| প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় খাবার সংরক্ষণ, পানির সরবরাহ এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়| বিশেষ করে শিশু ও বয়স্কদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো| স্থানীয়রা জানান, ঝড়ের সময় বিভিন্ন সড়কে গাছ পড়ে যাওয়ায় সাময়িকভাবে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়| ঝড় থামার পরপরই হাটবোয়ালিয়া সাব জোনাল অফিসের লাইনম্যানরা মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত কাজ শুরু করেন|

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা অঞ্চলের পরিচালক মুর্শিদ কলিনের তত্ত্বাবধানে টানা প্রচেষ্টার মাধ্যমে অবশেষে প্রায় ১৯ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়| স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে|

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)