ডা. রফিকুল হকের অপসারণের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপলোড তারিখঃ 2026-04-20 ইং
ডা. রফিকুল হকের অপসারণের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ছবির ক্যাপশন:

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও খুলনা জেলার বর্তমান সভাপতি ডা. রফিকুল হক বাবলুর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং মব সৃষ্টির মাধ্যমে তাকে ট্রাস্টি বোর্ড থেকে অপসারণের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে|

গতকাল রোববার বেলা একটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে ড্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়| এতে জেলার বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা অংশ নেন| মানববন্ধনে বক্তারা বলেন, ‘ডা. রফিকুল হক চুয়াডাঙ্গার সন্তান| চুয়াডাঙ্গা থেকে যারাই খুলনাতে চিকিৎসা নিতে গেছেন, কাউকেই তিনি খালি হাতে ফেরাননি| মানবিক চিকিৎসক হিসেবে তাঁর ক্ষ্যাতি ছিলো আকাশচু¤^ী| কিন্তু কিছু কুচক্রিমহল কৌশলে মবসৃষ্টি করে যে ঘটনাটি ঘটিয়েছে, আমরা তার প্রতিবাদে আজ মানববন্ধনে নেমেছি| আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি|’

সভায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময়ের সঞ্চালনায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাস| তিনি বলেন, ‘আমরা মনে করি একজন চিকিৎসকের ওপর করা আঘাতটা শুধু ওনার নয়, আমাদের সকলের| তাই আমরা আজকে এই মানববন্ধনে সামিল হয়েছি|’ তিনি আরও বলেন, ‘একজন সম্মানিত চিকিৎসককে এভাবে অপমান করা ঠিক হয়নি| আমি এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই| আমরা আশা করব- এই ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে|’

এছাড়া বক্তব্য দেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ| তিনি বলেন, ‘ডা. রফিকুল হক মানবিক দিক থেকে একজন ভালো মানুষ এবং তিনি খুলনা বিভাগের একটি সম্পদ| তাকে মবের দ্বারা একটি কুচক্রী মহল যেভাবে অপমান করেছে, আমরা এই ঘটনার নিন্দা জানাই| এই ঘটনার পেছনে যারা আছে, তদন্ত সাপেক্ষে তাদের খুঁজে বের করে অবিল¤ে^ শাস্তির দাবি জানাচ্ছি|’

সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. ওয়ালিউর রহমান নয়ন, ডা. আবু হাসানুজ্জামান নুপুর, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময়, সহকারী অধ্যাপক (শিশু) ডা. আসাদুজ্জামান মালিক খোকন, আরএমও ডা. নাজমুস সাকিব, সহযোগী অধ্যাপক (গাইনি) ডা. আকলিমা খাতুন, জুনিয়র কনসালটেন্ট ডা. লায়লা শামীমা শারমিন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন, মেডিকেল অফিসার ডা. আল ইমরান জুয়েল, ডা. এমএম রাইসুল ইসলাম জুয়েল, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি ডা. আব্দুর রহমান, জুনিয়র কনসালটেন্ট অর্থপেডিক সার্জারি ডা. মিলনুনুজ্জামান জোয়ার্দার, সহকারী আধ্যাপক অর্থোপেডিক্স ড. রোকোনুজ্জামান রুবেল, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মাহবুবুর রহমান মিলন, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডা. ফারুক হোসেনসহ আরও অনেকে|

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)