ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

আপলোড তারিখঃ 2026-04-19 ইং
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে  বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন ছবির ক্যাপশন:

বাংলা নববর্ষ-১৪৩৩ নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে| গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. মোফাজ্জল হোসেন|

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম. মোফাজ্জল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. নাফিউল ইসলাম জোয়ার্দ্দার| এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পুলিশ প্রশাসনের সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|

দিনব্যাপী কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, বর্ষবরণ সংগীত এবং বিশ্ববিদ্যালয়ের সামনে নকশাখচিত আলপনা রোডে বর্ণাঢ্য গ্রুপ নৃত্য পরিবেশন করা হয়| বেলা ২টায় চুয়াডাঙ্গা জজ কোর্টে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৬ জন শিক্ষার্থী বার কাউন্সিল কর্তৃক আইন পেশায় অন্তর্ভুক্ত হওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়| এসময় উপাচার্য, পরিচালক (অর্থ), রেজিস্ট্রার এবং আইন বিভাগের শিক্ষক অ্যাডভোকেট তুহিন আহমেদ শিক্ষার্থীদের মাঝে ফুল ও ক্রেস্ট প্রদান করেন|

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়| পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোস্তফা ও আইন বিভাগের শিক্ষার্থী তামান্না|

অনুষ্ঠানের আলপনা, সাজসজ্জা ও কোরিওগ্রাফিতে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা— স্বাগ্নীক ধর মুগ্ধ (আইন), সিহাব আলী খান (বিবিএ), জুবায়ের আফনান (সিএসই), সাঈদ আল সাহাফ (বিবিএ) এবং মেহজাবীন ইসলাম কথা (ইংরেজি)|


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)