অখন্ড উথলী ইউনিয়ন আ’লীগের বর্ধিতসভায় গৃহীত সিদ্ধান্তে তিন প্রার্থীর দেয়া মনোনয়ন অবৈধ ও এখতিয়ার বর্হিভূত- জেলা আ’লীগ

আপলোড তারিখঃ 2017-11-18 ইং
অখন্ড উথলী ইউনিয়ন আ’লীগের বর্ধিতসভায় গৃহীত সিদ্ধান্তে তিন প্রার্থীর দেয়া মনোনয়ন অবৈধ ও এখতিয়ার বর্হিভূত- জেলা আ’লীগ ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলাধীন স্থানীয় সরকার বিভাগের নির্বাচন জমে উঠেছে : চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ তিন ইউপিতে প্রাথমিক ভাবে আ’লীগের প্রার্থী চুড়ান্ত : সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি’র প্রার্থীরা নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার তিনটি ইউনিয়নের তথা স্থানীয় সরকার বিভাগের নির্বাচন জমে উঠতে শুরু করেছে। দলীয় মনোনয়ন ও প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী চেয়ারম্যান প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছে। গত ১২ই নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই নানা সংশয় লক্ষ্যে করা যায় প্রার্থীদের মধ্যে। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আগামী ২৮ ডিসেম্বর পুনঃগঠিত উথলী ও নবগঠিত কেডিকে এবং মনোহরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে সকল বাধা উপেক্ষা করে প্রচার প্রচারণা শুরু করেছে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা। বৃহৎ এ ইউনিয়নটি এক সময় বিএনপি’র দখলেই ছিল। এরপর এ ইউনিয়নটি আওয়ামী লীগের দখলে আসার পর দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় কোন নির্বাচন হয়নি। এ অবস্থায় ইউনিয়নটি ভেঙে তিন ভাবে বিভক্ত করে পুনঃগঠিত উথলী, মনোহরপুর ও খয়েরহুদা, দেহাটি এবং কাশিপুর নিয়ে কেডিকে ইউনিয়ন গঠন করা হয়। এদিকে গত বৃহস্পতিবার বেলা ১১টায় উথলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অখন্ড উথলী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিতসভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৮ ডিসেম্বর পুনঃগঠিত উথলী এবং নবগঠিত মনোহরপুর এবং কেডিকে ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৩ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়। এরা হলেন উথলী ইউনিয়নে আব্দুল হান্নান, মনোহরপুরে সোহরাব হোসেন খাঁন এবং কেডিকে ইউনিয়নে খাইরুল বাশার শিপলু। তবে অখন্ড উথলী ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিতসভায় গৃহীত সিদ্ধান্তে তিন প্রার্থীকে দেয়া মনোনয়ন গঠনতন্ত্র অনুযায়ী অবৈধ ও এখতিয়ার বর্হিভূত দাবি করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এড. আবু তালেব বিশ্বাস স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়েছে- গত ১৬ নভেম্বর জীবননগর উপজেলার ৩টি ইউনিয়নের দলীয় প্রার্থী মনোনীত করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ০৬/০৮/২০১৬ইং তারিখ, বিকাল ৩টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সর্বসম্মতিক্রমে গৃহীত হয় যে, সকল ইউনিয়ন প্রশাসনিক নির্দেশে বিভাজিত হয়েছে এবং অদ্যবধি যে সকল পুনঃগঠিত ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়নি সে কারনে ঐ সকল  ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ব্যহত হচ্ছে। অতএব অবিভাজিত ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা পূর্বক বিভাজিত সকল ইউনিয়নে নতুন আহ্বায়ক কমিটি পুনঃগঠন বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। যে আলোকে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজাদুল ইসলাম আজাদ কতৃক গত ০৮/০৮/২০১৬ ইং তারিখে স্বাক্ষরিত এক পত্র মারফত বিভাজিত ৩টি ইউনিয়ন সমূহে আহ্বায়ক কমিটি গঠন পূর্বক জেলা কমিটিকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়। ফলে গত ১৫ নভেম্বর জীবননগর উপজেলার অখন্ড উথলী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করে; যা গঠনতন্ত্র অনুযায়ী অবৈধ ও এখতিয়ার বর্হিভূত। বিধায় বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হচ্ছে। ভবিষ্যতে গঠনতন্ত্র বিরোধী এহেন কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা যাচ্ছে। অপরদিকে মনোনয়ন উত্তোলনের এক সপ্তাহ অতিবাহিত হতে চললেও প্রার্থী চুড়ান্ত করতে পারেনি বিএনপি। কয়েক দফা ঘরোয়া মতবিনিময়ে উথলী ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী জটিলতা কাটানো গেলেও কেডিকে ইউপিতে প্রার্থী চুড়ান্ত করা হয়নি। তবে শোনা যাচ্ছে উথলীতে আবুল কালাম আজাদ, মনোহরপুরে কামরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়া হতে পারে। কেডিকে’র ব্যপারে এখনও কোন সাড়া পাওয়া যায়নি। দলীয় মনোনয়ন পেতে এগিয়ে থাকতে চান জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম হাজী সাইদুর রহমান ধুন্দুর ছোট ভাই আসাদুর রহমান বিশ্বাস ভেদু; তিনি উথলী ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেবেন। তাছাড়া কেডিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভির ইসলাম রাজিব দলীয় মনোনয়ন পেতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে উথলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ সময়ের সমীকরণকে বলেছেন, ‘উথলী, মনোহরপুর ও কেডিকে ইউনিয়ন চেয়ারম্যান পদে এখনও প্রার্থী চুড়ান্ত হয়নি। জীবননগর উপজেলা বিএনপি’র সিদ্ধান্ত অনুযায়ী শিঘ্রই তিন ইউপি’র চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)