দর্শনা প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান যুদ্ধর মায়ের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-04-11 ইং
দর্শনা প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান যুদ্ধর মায়ের ইন্তেকাল ছবির ক্যাপশন:

দর্শনা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক সমিতির সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধর মা ও মরহুম আবুল হোসেন বিশ্বাসের স্ত্রী হাসিনা বেগম (৯৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আসর শ্যামপুর গোরস্থানে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।
হাসিনা বেগমের মৃত্যুতে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)