৯ বোতল ফেনসিডিল ও ১৯৭ পিস ইয়াবাসহ দু’মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2017-11-18 ইং
৯ বোতল ফেনসিডিল ও ১৯৭ পিস ইয়াবাসহ দু’মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আকুন্দবাড়িয়া ও বদরগঞ্জ বাজারে ঝিনাইদহ র‌্যাবের পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আকুন্দবাড়িয়া ও বদরগঞ্জ বাজার থেকে দু’মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুপুর ২টার দিকে সদর উপজেলার আকন্দবাড়িয়ার নদীপাড়া থেকে ৩ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী পারভিনকে আটক করা হয়। পরে বিকেল ৪টার দিকে বদরগঞ্জ বাজার থেকে ১৯৭ পিস ইয়াবাসহ ব্যবসায়ী টোকনকে আটক করে র‌্যাব। আটককৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব জানায়, ঝিনাইদহ র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ ও স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদের নেতৃত্বে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করছিলো। ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন আকন্দবাড়িয়া নদীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আকন্দবাড়িয়া নদীপাড়ার ইকরামুলের স্ত্রী মাদক ব্যবসায়ী পারভীনকে (৩৫) গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৩(ক) ধারার মামলা করা হয়েছে। এদিকে, গতকাল বিকেল ৪টার দিকে ঝিনাইদহ র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ ও স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদের নেতৃত্বে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় বদরগঞ্জ বাজারের জনৈক মনিরুল ইসলামের ভাই ভাই অটো গ্যারেজের (মটরসাইকেল গ্যারেজ) সামনে হইতে মাদক ব্যবসায়ী টোকনকে আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ১৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত টোকন (২৮) নদর উপজেলার ঠাকুরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৯(খ) ধারার মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)