কার্পাসডাঙ্গায় দুই বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

আপলোড তারিখঃ 2026-04-10 ইং
কার্পাসডাঙ্গায় দুই বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং এসএসসি (সাধারণ ও ভোকেশনাল) শাখার শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন এরশাদ।


এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ইব্রাহীম, নজরুল ইসলাম, রেজাউল রহমান, মিজানুর রহমান, কিরণ মণ্ডল, রাজিয়া সুলতানা, ফজিলা খাতুন, সুরজিনা খাতুন, আব্দুল কাদের, আব্দুল হান্নান, মিলন, আনোয়ার হোসেন, খুদিস্তা খাতুন, মোয়াজ্জেম হোসেন, জাহিদ হোসেন, অফিস সহায়ক আলমগীর হোসেন, জহির ও অফিস সহকারী আফসার আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মশিউর রহমান।


অন্যদিকে একই দিনে সকাল ৯টার দিকে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আকলিম, জেসমিন রাফিয়া, শিরিনা, শরীফুল ইসলাম, মহিবুল্লাহ, ফরহাদ, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, কাওসার আলী, মাসুদ রানা ও সাদিকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।


দুই প্রতিষ্ঠানের আয়োজনে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)