বাংলা নববর্ষ উদ্যাপনে আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে প্রস্তুতি সভা

বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলাসহ থাকবে নানা আয়োজন

আপলোড তারিখঃ 2026-04-09 ইং
বাংলা নববর্ষ উদ্যাপনে আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্যাপন উপলক্ষে আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথকভাবে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আলমডাঙ্গা:
আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্যাপন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। তিনি জানান, পহেলা বৈশাখের দিন সকাল সাড়ে ৬টার মধ্যে উপজেলা চত্বরে সবাইকে উপস্থিত থাকতে হবে এবং সকাল ৭টার মধ্যে বৈশাখী শোভাযাত্রা শুরু করা হবে। এছাড়া দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হবে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তবে সন্ধ্যা ৭টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, প্রাণিসম্পদ অফিসার ডা. মাহবুবুল হক, শিক্ষা অফিসার জিয়াউল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উবায়দুর রহমান সাহেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম, কৃষি অফিসার শারমিন আক্তার, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুলতান, দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, দামুড়হুদা বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, সাংস্কৃতিক আয়োজন, শোভাযাত্রা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্‌যাপনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।


জীবননগর:
জীবননগরে বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, জীবননগর উপজেলা বিএনপির সভাপিত আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসন প্রমুখ।
সভায় বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, সাংস্কৃতিক আয়োজন, শোভাযাত্রা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্‌যাপনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)