চুয়াডাঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ

আপলোড তারিখঃ 2026-03-28 ইং
চুয়াডাঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও মালামাল নষ্ট করার অভিযোগ উঠেছে শেখ পাড়ার বাসিন্দা মো. বকুল ও মো. আক্তার আলীর বিরুদ্ধে। গত ১৯ মার্চ সন্ধ্যা সাতটার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মানিক চুয়াডাঙ্গার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা শহরের ইসলাম পাড়ার বাসিন্দা ব্যবসায়ী মো. মানিক দীর্ঘ ১৪ বছর ধরে মুক্তিযোদ্ধা মার্কেটের উত্তর পাশে ‘ভাই ভাই হার্ডওয়্যার’ এবং ‘মেসার্স মানিক হার্ডওয়্যার’ নামে দুটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। এটি তার সরকারি খাস জমির এপি সম্পত্তি এসএ ২১৯৫ ও আরএস ৪৯৬৯ দাগ। তিনি বৈধ ট্রেড লাইসেন্স (নং-০৫৬৩৮) নিয়ে ব্যবসা পরিচালনা করছেন।


অভিযোগে উল্লেখ করা হয়, তবে শেখ পাড়ার বাসিন্দা মৃত আক্কাস আলীর ছেলে মো. বকুল ও মো. আক্তার আলী জোরপূর্বক ওই জমির মালিকানা দাবি করে আসছিলেন। এর জেরে গত ১৯ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তারা দুজনসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন লোক নিয়ে এসে ‘ভাই ভাই হার্ডওয়্যার’ দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এতে প্রায় ৪ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়েছেন মো. মানিক।


মো. মানিক বলেন, ‘আমি দীর্ঘ ১৪ বছর ধরে ব্যবসা পরিচালনা করছি। হঠাৎ করে বকুল ও আক্তার নকল কাগজপত্র তৈরি করে এনে জায়গা তাদের বলে দাবি করছে। তারা আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সদস্যসচিব সুমন পারভেজ খান বলেন, বিষয়টি তারা অবগত আছেন। তারা বিষয়টি দেখছেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত মো. আক্তার আলীকে ০১৭৩৪৯৬৮৫৩৭ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)