উথলীতে অ্যাড. নাজমুল হুসাইনের ‘ল’ চেম্বার উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-03-28 ইং
উথলীতে অ্যাড. নাজমুল হুসাইনের ‘ল’ চেম্বার উদ্বোধন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলীতে চুয়াডাঙ্গা জজ কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হুসাইনের ব্যক্তিগত ‘ল'’ চেম্বার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর উথলী বাসস্ট্যান্ডে এই ‘ল’ চেম্বারের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ‘ল’ চেম্বার উদ্বোধন করেন অ্যাডভোকেট শাহীন আক্তার (এপিপি)।
এসময় তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় সহজপ্রাপ্য আইনগত সহায়তা নিশ্চিত করা জরুরি। এই ‘ল’ চেম্বারের মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে তাদের প্রয়োজনীয় আইন সেবা পাবে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অ্যাডভোকেট নাজমুল হুসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাড. মাসুদুর রহমান রানা, অ্যাড. আসাদুজ্জামান মিল্টন, অ্যাড. এনামুল কবির, অ্যাড. শাজামাল, অ্যাড. মেহেদী হাসান নয়ন, অ্যাড. মশিউর রহমান পারভেজ, অ্যাড. নাসির উদ্দিন, অ্যাড. আব্দুল মুকিম প্রমুখ

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)