জীবননগর রায়পুরে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদ সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2026-03-27 ইং
জীবননগর রায়পুরে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদ সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ‘মিথ্যা মামলার’ প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, রায়পুর ঈদগাহপাড়ার মোল্যা নার্সারির মালিক রুহুল কুদ্দুস মোল্যার ছেলে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর তার নার্সারির নারী কর্মী রেখা খাতুনের সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় রেখা খাতুন মামলা দায়ের করলে গত ২৫ মার্চ  সকালে পুলিশ সাদ্দাম হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।


এলাকাবাসীর দাবি, গ্রেপ্তারের আগে তাদের বাড়ির পাশের একটি গোডাউনে আগুন লাগে। পরে রুহুল কুদ্দুস মোল্যা রেখা খাতুনসহ কয়েকজনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে প্রায় ৭৪ লাখ টাকার ক্ষতি করার অভিযোগে জীবননগর থানায় মামলা করেন। তবে জীবননগর ফায়ার সার্ভিসের প্রাথমিক প্রতিবেদনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে উল্লেখ করা হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম বলে জানানো হয়।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিপক্ষ দমনে ও পূর্বের মামলার প্রভাব কাটাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।


আগুনের কারণ জানতে জীবননগর ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের নম্বরে ফোন দেওয়া হলে তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র হয়েছিল। আগুন ১ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আর আনুমানিক ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)