দর্শনায় অনির্বাণ থিয়েটারের আয়োজনে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ২৫ মার্চ কাল রাত্রী পালিত হয়েছে।

আপলোড তারিখঃ 2026-03-26 ইং
দর্শনায় অনির্বাণ থিয়েটারের আয়োজনে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ২৫ মার্চ কাল রাত্রী পালিত হয়েছে। ছবির ক্যাপশন:

দর্শনা অনির্বাণ থিয়েটার এর উদ্যাগে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে কাল রাত্রী উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় দর্শনা কলেজ চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রয়াত শহিদদের প্রতি শ্রোদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন, মোমবাতি প্রজ্জলন ও দেশের গানের সাথে ২৫ মার্চ পাক-হানাদার বাহিনির নির্মম গণহত্যায় নিহত শহিদদের স্বরণ করা হয়। এ সময় শহিদদের স্বরণ করে বক্তব্য রাখেন দর্শনা অনির্বান থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অনির্বাণ অর্থ সম্পাদক কবিরুল হক লিপু, নির্বাহী সদস্য আওয়াল হোসেন, মোস্তাক আহম্মেদ মনা, সাজ্জাদ হোসেন, মাহবুবুর রহমান মুকুল, প্রভাষক মিল্টন কুমার সাহ, স্বপ্না খাতুন, আজাদুল ইসলাম মিলন। এ ছাড়া  আরো উপস্থিতি ছিলেন ববি,সাকিল,মেহেদী, খায়রুল ইসলাম, কাওছার আলী, প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাজ্জাদ হোসেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)