চুয়াডাঙ্গায় বদরগঞ্জে গরু-মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড

খামারির ২ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

আপলোড তারিখঃ 2026-03-26 ইং
চুয়াডাঙ্গায় বদরগঞ্জে গরু-মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গরু ও মুরগির ফার্ম পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বদরগঞ্জ বাজার এলাকার মৃত রেজাউল ইসলামের ছেলে এ এন আসিফের মালিকানাধীন গরু ও মুরগির ফার্মে গতকাল বুধবার সকাল ৯টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফার্মের ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং ফার্মের টিনশেড ঘর, খামারের সরঞ্জাম, খাদ্য মজুদসহ বিভিন্ন স্থাপনা আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ফার্মে থাকা গবাদিপশু ও বিপুল সংখ্যক মুরগির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে খামারির আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষাধিক টাকা বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।


খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তাদের চেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও খামারের ব্যাপক ক্ষতি হয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত খামারি দ্রুত সরকারি সহায়তা কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)