দর্শনায় বৃদ্ধাশ্রমে ঈদসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

আপলোড তারিখঃ 2026-03-19 ইং
দর্শনায় বৃদ্ধাশ্রমে ঈদসামগ্রী ও নগদ অর্থ বিতরণ ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনার আনোয়ারপুর এলাকায় অবস্থিত (সিনিয়র সিটিজেন হোম) বৃদ্ধাশ্রমে অসহায় বয়স্ক নারী-পুরুষদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় এই ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক ও সিনিয়র সিটিজেন হোম পরিচালনা কমিটির সহসভাপতি মো. মশিউর রহমান। তিনি নিজ হাতে বৃদ্ধাশ্রমে বসবাসরত অসহায়দের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।


এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপদেষ্টা মো. খালেকুজ্জামান (কেমিস্ট), ডা. গোলাম কবির ও আল হেলাল রাজা ও আলমগির হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। ঈদের আগে এমন সহায়তা পেয়ে বৃদ্ধাশ্রমে থাকা অসহায় নারী-পুরুষরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)