আলমডাঙ্গার ভোগাইল বগাদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফার্নিচার মালিকের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

আপলোড তারিখঃ 2026-03-19 ইং
আলমডাঙ্গার ভোগাইল বগাদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী বাজারে গতকাল বুধবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান ‘হাচান ফার্নিচার’ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক হাচানের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে দোকানটির ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসী ছুটে আসেন। অল্প সময়ের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠে পুরো দোকানে ছড়িয়ে পড়ে। দোকানে থাকা কাঠ, প্লাইবোর্ড, ফোমসহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে।


খবর পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পানি ও বালুর সাহায্যে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানের ভেতরে থাকা সকল আসবাবপত্র, তৈরি ফার্নিচার, কাঁচামাল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাচান কান্নাজড়িত কণ্ঠে জানান, ‘বহু বছর ধরে কষ্ট করে এই ব্যবসা দাঁড় করিয়েছিলাম। এক রাতেই সব শেষ হয়ে গেছে। এখন আমি একেবারে নিঃস্ব, পথে বসে গেছি।’ অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে।


স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হাচানের পাশে দাঁড়াতে সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন। তারা দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)