চুয়াডাঙ্গায় ঈদে হাসি ফোটাতে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ব্যতিক্রমী উদ্যোগ

৬০ জন অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2026-03-19 ইং
চুয়াডাঙ্গায় ঈদে হাসি ফোটাতে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ব্যতিক্রমী উদ্যোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ১৯৮০-৮১ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গার উদ্যোগে নিম্নবিত্ত ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬০ জনের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, তেল, দুধ ও সুজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
সংগঠনটির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ঘোরী হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে এবং সম্পাদক ডা. এম এইচ রশিদ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।


এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইবরুল হাসান জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইফতেখার জোয়ার্দ্দার তরুণ, সদস্য ডা. শফিকুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল কাদের মুন্সী, মিলনুজ্জামান লাল, হাজী হায়বাতুল্লাহ ও ওসমানসহ অন্যান্য সদস্যরা। পবিত্র আল-কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।


প্রধান অতিথির বক্তব্যে সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, ‘কয়েকজন তরুণ নিজ উদ্যোগে ভালোবাসা থেকে এই সহায়তা দিচ্ছেন, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।’ তিনি ভ্যান ভাড়ার অতিরিক্ত দাবির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফেরিঘাট বাজার থেকে ভি.জে. স্কুল পর্যন্ত মালামাল আনতে তিনটি ভ্যান ৯০০ টাকা দাবি করেছে- যা অত্যন্ত দুঃখজনক। যারা নিজ খরচে মানুষের জন্য কাজ করছে, তাদের কাছ থেকেও এভাবে বেশি ভাড়া নেওয়া অনৈতিক।’
তিনি আরও বলেন, ‘দেশ পরিবর্তন হয়েছে, আমাদেরও পরিবর্তন হতে হবে। রমজানের এই মাসে আমাদের ভেতরের সব অন্যায়-অসত্য দূর করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। নতুন প্রজন্মের নেতৃত্বকে সহযোগিতা না করলে দেশের উন্নয়ন সম্ভব নয়।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা যেন সবাই মিলেমিশে ভালোভাবে থাকতে পারি- এই কামনা করি। ছোট এই আয়োজন হলেও এর মূল্য অনেক বড়। এসব উদ্যোগের জন্য সবার দোয়া কামনা করছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)