জীবননগরে সাংবাদিকদের সঙ্গে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছানোয়ারের মতবিনিময় ও ইফতার

আপলোড তারিখঃ 2026-03-19 ইং
জীবননগরে সাংবাদিকদের সঙ্গে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছানোয়ারের মতবিনিময় ও ইফতার ছবির ক্যাপশন:

জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. ছানোয়ার হোসেন। গতকাল বুধবার জীবননগর প্রেসক্লাবে এই মতবিনিময় ও ইফতারের আয়োজন করেন তিনি। ইফতারের আগে মতবিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. ছানোয়ার হোসেন বলেন, ‘সাংবাদিকেরা সমাজের দর্পণ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ব। আপনারা সঠিক বিষয়টি তুলে ধরবেন। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমি জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনের করব। ইতোমধ্যে সকল প্রস্তুতি নিয়েছে। আমি আপনাদের সহযোগিতা চাই। আমি চাই আপনারা সত্য বিষয়গুলো তুলে ধরবেন।’


তিনি আরও বলেন, ‘আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে আমার থেকে যদি ভালো কোনো প্রার্থী থাকে তবে আমি বিবেচনা করব। আমি চাই জনগণের সেবা করতে। নির্বাচনে বিজয়ী হলে আমি সেই সেবা পরিপূর্ণভাবে করতে পারব।’ এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিউদ্দীন শফি।


এদিকে সাংবাদিকদের মধ্যে জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক, সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)