মনিরুজ্জামান ও জিল্লুর রহমান ওল্টু বহিষ্কার

চুয়াডাঙ্গায় ঈদের আগে দুঃসংবাদ পেলেন দুই বিএনপি নেতা

আপলোড তারিখঃ 2026-03-19 ইং
মনিরুজ্জামান ও জিল্লুর রহমান ওল্টু বহিষ্কার ছবির ক্যাপশন:

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টুকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের যৌথ স্বাক্ষরে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন এই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।


বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় কর্মকাণ্ডবিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই বহিষ্কারাদেশের পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মতে, কিছু নেতার কারণে চুয়াডাঙ্গায় বিএনপির এই দুরবস্থা তৈরি হয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের কয়েকজন নেতা বলেন, ‘এসব নেতার বিরুদ্ধে আগেই ব্যবস্থা নিলে গত জাতীয় সংসদ নির্বাচনে জেলার দুটি আসন হারাতে হতো না। সাংগঠনিক দুর্বলতার কারণে বিএনপিকে এই বাজে সময় পার করতে হচ্ছে। ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত সকল কমিটিতে গ্রুপিং দৃশ্যমান।’


দলের শৃঙ্খলা ও হারানো গৌরব ফিরিয়ে আনতে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা আরও বলেন, ‘আত্মীয়তা ও স্বজনপ্রীতি বাদ দিতে হবে। জেলা বিএনপির বড় একটি দুর্বলতা হলো, বহিষ্কার করা নেতাদের আবার দলে ফিরিয়ে আনা হয়।’


দলের বর্তমান অবস্থান নিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন বলেন, ‘যারাই দলের বাইরে গিয়ে অপকর্মের সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধেই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। এতে দলের শৃঙ্খলা ফিরবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ভালোর সাথে সর্বদা আছি, থাকব। আশা করছি অল্প সময়ের মধ্যেই দল আগের অবস্থায় ফিরতে পারবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)