জীবননগরে ১০৯ বোতল উইনসেরেক্স-ব্ল্যাক হান্ট উদ্ধার, গ্রেপ্তার ১

আপলোড তারিখঃ 2026-03-19 ইং
জীবননগরে ১০৯ বোতল উইনসেরেক্স-ব্ল্যাক হান্ট উদ্ধার, গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ বোতল ব্ল্যাক হান্ট ও ১০৯ বোতল উইনসেরেক্স উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দুজন পালিয়ে গেছেন। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে জীবননগর থানাধীন এলাকায় ডিবির একটি দল অভিযান পরিচালনা করে।


এসআই আশরাফুল ইসলাম, এসআই সৌমিত্র সাহা ও এএসআই রমেন কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মানিকপুর মসজিদপাড়া এলাকার বাসিন্দা মো. শওকত হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৩ বোতল ব্ল্যাক হান্ট ও ৯ বোতল উইনসেরেক্স উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আরেকটি অভিযান চালানো হয় নজরুল ইসলাম নজুর বাড়িতে। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল ইসলাম নজু ও তার চাচাতো ভাই রাজা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাদের ঘরের শয়নকক্ষ থেকে আরও ১০০ বোতল উইনসেরেক্স উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত মাদকের মধ্যে ব্ল্যাক হান্টের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা এবং উইনসেরেক্সের মূল্য প্রায় ২ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকের মোট মূল্য প্রায় ২ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তারকৃত আসামি ও পলাতক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)