সস্তা দামে মরা মুরগি কেনার অভিযোগ

আপলোড তারিখঃ 2017-11-17 ইং
সস্তা দামে মরা মুরগি কেনার অভিযোগ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় হোটেল আল-আমিনের বিরুদ্ধে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় খাবার হোটেলগুলোয় নানা অব্যবস্থাপনা দিন দিন বেড়েই চলেছে। শুধু স্বাস্থ্যসম্মত খাদ্য হলেই চলে না, পরিবেশনে দরকার পরিচ্ছন্নতা। প্রতিদিন শত শত লোক শহরের হোটেলগুলোতে রাতে কিম্বা দিনে খাদ্য গ্রহণ করছেন। চুয়াডাঙ্গা শহরে অবস্থিত বেশ কয়েকটি খাবার হোটেল রাতে কিম্বা দিনে জীবন-জীবিকার তাগিদে প্রতিদিন অনেকেরই দুই/তিনবেলা খাবারই খেতে এ সমস্ত হোটেলে। সেখানে অনেকেই মাংসও খেয়ে থাকেন কিন্তু প্লেটে পরিবেশন করা সেই মাংস মরা কিনা তা কল্পনাতেও আনেন না এসব কর্মজীবী মানুষ। তবে এমনি একটি অভিযোগ উঠছে চুয়াডাঙ্গা শহরের প্রানকেন্দ্র বড়বাজারে অবস্থিত খাবার হোটেল `আল-আমিন` এর বিরুদ্ধে। মুরগি ব্যবসায়ীদের দোকানে মারা যাওয়া মুরগিগুলো সস্তা দামে কিনে নিচ্ছে এই হোটেল কর্তৃপক্ষ বলে অভিযোগ উঠেছে। এমনকি পরে মরা মুরগিগুলো রান্না করে পরিবেশন করা হচ্ছে ভোক্তাদের খাওয়ার প্লেটে। তবে এবিষয়ে জানতে বিভিন্নজনের দ্বারস্থ হলেও কেউ কোন মন্তব্য করতে রাজী হননি। কিছু অসাধু চক্র, যারা হোটেল ও এই মরা মুরগিগুলো সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, গতকাল সন্ধ্যার পরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার বাসিন্দা ও শহরের রেলবাজারের মুরগী ব্যবসায়ী বদরুদ্দীন হোটেল আল-আমিনে দীর্ঘদিন যাবত হোটেলে মুরগি দিয়ে থাকেন। কিন্তু গতকাল হোটেল আল আমিনে বদরুদ্দীন মরা মুরগি দিতে গেলে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের একটি দলের কাছে আটক হয়েছে বলে উড়ো ভাষায় শোনা যায়। এ বিষয়ের সত্যতা জানতে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের এসআই ইব্রাহীমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার বিষয়টি জানা নেই, এমনকি ডিবির কোন টিম গতকাল হোটেল আল-আমিনে যায়নি বলেও তিনি জানান। এ বিষয়ে আল-আমিন হোটেলের মালিক মধুর সাথে যোগাযোগ করা হয়ে তিনি বলেন, এধরনের কোন ঘটনা ঘটেনি। দুপুর বেলা আমার হোটেলে বদরুদ্দীন মুরগী ডেলিভারি দেওয়ার কথা ছিলো। কিন্তু তিনি দুপুরে না দিয়ে সন্ধ্যার দিকে দিলে আমি তাকে তার দেওয়া মুরগীগুলো ফেরত দিয়ে দিই। আর সন্ধ্যার পরে যে মুরগি তিনি দিয়েছিলেন, সেগুলো মরা মুরগি না বরং জীবিত মুরগি। এ বিষয়ে জানতে পরে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দেওয়া হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে মুরগি ব্যবসায়ী বদরুদ্দীনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)