চুয়াডাঙ্গায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত এসপি রুহুল কবীর

জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য

আপলোড তারিখঃ 2026-03-18 ইং
চুয়াডাঙ্গায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত এসপি রুহুল কবীর ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সঙ্গে জেলার সকল ইউনিট ইনচার্জদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটায় পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে পর্যায়ক্রমে পরিচিতি, কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে তিনি সকল ইউনিট ইনচার্জদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন।


এসময় তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক ও মহাসড়কে সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য। সেবাপ্রার্থী মানুষের সঙ্গে আন্তরিক, মানবিক ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে। প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে এবং যেকোনো অপরাধ দমনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসময় তিনি সকল ইউনিট ইনচার্জকে নিজ নিজ দায়িত্ব এলাকায় সার্বক্ষণিক তৎপর থেকে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেন।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাসসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, আরআই, টিআই এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)