আলমডাঙ্গার নাগদাহের ব্যানাগাড়িতে সংবাদ সম্মেলন

সুদ কারবারির দ্বারা হয়রানির অভিযোগ

আপলোড তারিখঃ 2026-03-15 ইং
আলমডাঙ্গার নাগদাহের ব্যানাগাড়িতে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:


আলমডাঙ্গার ব্যানাগাড়ি মোড়ে ‘গ্রামবাসীর’ উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। গ্রামের এক সুদ কারবারির দ্বারা হয়রানির অভিযোগ তুলে গতকাল শনিবার বিকেলে এই সংবাদ সম্মেলন করা হয়। ভুক্তভোগীদের পক্ষে ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রনি মাহমুদ লিখিত বক্তব্য দেন। তিনি বলেন, হিংসার বশবর্তী হয়ে গ্রামের বেশ কয়েকজনের বিরুদ্ধে বিশেষ করে ইউপি চেয়ারম্যান, আমি রনি মাহমুদ, গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী পিন্টু রহমান, সমাজসেবক আরজ আলী, টাবলু, চাকরিজীবী মুকুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে ইসরাইল হোসেন প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।


তিনি বলেন, ২০২০ সালের দিকে গ্রামের ইসরাইল হোসেনের ভোলারদাড়ি মোড়ে একটি মুদি দোকান ছিল। সেই দোকানে সুদে কারবার করতো। ২০২২ সালে জমির মালিক সেখানে বাড়ি করার উদ্দেশ্যে দোকান ভেঙে দেয়। দোকান ভাঙলেও তার সুদেরর কারবার থেমে থাকেনি। ডেইলি সমিতির নামে গ্রামের অসহায় দরিদ্র ও দিন মজুরের টাকা আত্মসাৎ করেন তিনি। সেই টাকা বিভিন্নভাবে মানুষকে সুদের ওপর দিয়ে আসছে। এ কারণে অনেক দরিদ্র মানুষ তাদের জমানো টাকা ফেরত না পেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সাংবাদিকবৃন্দ গ্রামের মানুষের সাথে কথা বললেই প্রকৃত ঘটনা জানতে পারবেন।


তিনি বলেন, ইসরাইল হোসেন ব্যানাগাড়ি গ্রামের কালাম এবং তার গ্রহণ করা সাড়ে ৫ লাখ টাকার বিষয়ে কোর্টে অভিযোগের পূর্বেই দুই পক্ষের সাথে চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয়ভাবে বেশ কয়েকবার বসেই ইসরাইল হোসেনের অসহযোগিতা, অনিয়ম, একগুঁয়েমি টাকার হিসেবে গরমিলের কারণে মীমাংসা করা সম্ভব হয়নি। কালামের কাছে পাওনা সাড়ে ৫ লাখ টাকার দেওয়ার প্রমাণ করতে না পেরে ২০২৩ সালে কোটে ইসরাইল হোসেনের নামে চেক জালিয়াতির মামলা দায়ের করেন। সেই মামলায় কালামের দুই বছরের জেল হয়েছিল।


সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচনের মাধ্যমে সত্য তুলে ধরার জন্য অনুরোধ জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)