চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভায় ডিসি কামাল হোসেন

ওষুধের দোকানে অনিয়মের সাথে নো কম্প্রোমাইজ

আপলোড তারিখঃ 2026-03-11 ইং
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভায় ডিসি কামাল হোসেন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সভার শুরুতেই গত সভার সিদ্ধান্তের কার্যক্রম উপস্থাপন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ।


সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ওষুধের দোকানগুলোতে অনিয়মন ধরা পড়লে জরিমানা নয়, জেল দিতে হবে। ওষুধ আমরা সুস্থ হওয়ার জন্য সেবন করি, কিন্তু সেই ওষুধই যদি মেয়াদোত্তীর্ণ হয়, তবে সেটা সেবনে সুস্থতার পরিবর্তে অসুস্থতার কারণ হয়ে দাঁড়াবে। মৃত্যুর কারণ ও হতে পারে এই মেয়াদোত্তীর্ণ ওষুধ। তাই সকলকে সতর্ক থাকতে হবে।’


তিনি আরও বলেন, ‘বিদেশি যে কোনো পণ্যে আমদানিকারকের সিল থাকতে হবে। রমজানকে কেন্দ্র করে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। ব্যবসা করতে হবে হালালভাবে। শপিংমলগুলোতে আলোকসজ্জা করা এখন সম্পূর্ণ হারাম। যতটা সম্ভব জ্বালানি বাঁচাতে হবে।’


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক উজ জামান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, কৃষি বিপণন অফিসার রাশেদুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্যসচিব সুমন পারভেজ, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর নার্গিস জাহান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)