নির্মাণাধীন ড্রেনের কাদামাটি মহাসড়কে : দীর্ঘ যানজট : দুর্ঘটনার আশঙ্কা

আপলোড তারিখঃ 2017-11-17 ইং
নির্মাণাধীন ড্রেনের কাদামাটি মহাসড়কে : দীর্ঘ যানজট : দুর্ঘটনার আশঙ্কা ছবির ক্যাপশন:
বঙ্গপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দুই দিনের থেমে থেমে বৃষ্টিতে স্থবির চুয়াডাঙ্গার জনপদ নিজস্ব প্রতিবেদক: বঙ্গপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা দু’দিনের থেমে বৃষ্টিতে সারা দেশের মত থমকে গেছে পুরো চুয়াডাঙ্গার জনপদ। রাস্তাঘাটে মানুষের আনাগোনা নেই বললেই চলে। বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠানই রয়েছে বন্ধ। চালু থাকা ব্যবসা প্রতিষ্ঠানেও নেই ক্রেতা। ফলে অনেকটা বসে বসে ঝিমিয়েই দিন পার করছেন স্থানীয় ব্যবসায়ীরা। স্কুল-কলেজে শিক্ষার্থীর সংখ্যাও কম। তবে সবচেয়ে দূর্ভোগে পড়েছে জেএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা। তাছাড়া, দূর্ভোগের অন্ত ছিলনা দিনমজুর বা খেঁটে খাওয়া মানুষদের। শহরের কোর্ট মোড় হতে কেদারগঞ্জ বাজার পর্যন্ত মহাসড়কের পাশে ড্রেন নির্মাণের চলমান কাজের কারণে রাস্তায় কাদা মাটির স্তুপ বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। ফলে কিছুক্ষণ পরপরই এই ব্যস্ততম সড়কে দীর্ঘ যানজট লেগে থাকতে দেখা যায়। টানা বর্ষণে বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লার রাস্তা-ঘাট ও বাড়িতে পানি জমে জনসাধারণের ভোগান্তির খবর পাওয়া গেছে। এক কথায় বলা চলে, টানা দু’দিনের বৃষ্টিতে চুয়াডাঙ্গার জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। নি¤œচাপে দু’দিনের বৃষ্টিতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের চুয়াডাঙ্গা টার্মিনাল থেকে বড় বাজার শহীদ হাসান চত্ত্বর পর্যন্ত সড়কে ছোট-বড় গর্তে পানি জমে যান চলাচলে বিঘœ হচ্ছে। তা ছাড়াও মহাসড়কে চলাচলকারী দুরপাল্লার তীব্র গতিতে ছুটে চলা যানবাহনের চাকা ওইসব গর্তে পড়ে পানি ছিটকে নষ্ট হচ্ছে মহাসড়কের পাশে দিয়ে যাতায়াতকারী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের পরিধেয় পোশাক। চুয়াডাঙ্গা আবওহাওয়া অধিদপ্তর সূত্র মতে, মৌসুমী এই মেঘলা আবহাওয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি আগামী শুক্রবার পর্যন্ত থাকতে পারে এবং শনিবার সকাল থেকে শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল সকাল ৬ টা ১৫ মিনিট থেকে রাত ৯ টা পর্যন্ত চুয়াডাঙ্গায় সবোর্চ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭.৭ মিলিমিটার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)