আলমডাঙ্গায় ২৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-03-10 ইং
আলমডাঙ্গায় ২৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন- গড়চাপড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. তুষার হোসেন (৩২)।


পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর হোসেন মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্য ও সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জেহালা পুকুরপাড় এলাকায় শহিদুল ইসলামের ফার্নিচার দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তুষার হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


পুলিশ আরও জানায়, তুষার হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারনির ২৯(ক) অনুযায়ী মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)