চুয়াডাঙ্গায় রমজানে অসহায়দের পাশে সংযোগ ফাউন্ডেশন

অসচ্ছল ২০ পরিবারে ফুড প্যাকেজ বিতরণ

আপলোড তারিখঃ 2026-03-10 ইং
চুয়াডাঙ্গায় রমজানে অসহায়দের পাশে সংযোগ ফাউন্ডেশন ছবির ক্যাপশন:

রমজান মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছে সংযোগ ফাউন্ডেশন। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড ফার্মপাড়ায় প্রায় ২০ জন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের হাতে রমজানের ফুড প্যাকেজ পৌঁছে দেওয়া হয়েছে। সংযোগ ফাউন্ডেশনের ভলেন্টিয়াররা আগের দিন রাতে এসব ব্যক্তিকে চিহ্নিত করে প্রত্যেককে একটি করে টোকেন প্রদান করেন। পরবর্তী দিন বিকেল সাড়ে চারটায় ফার্মপাড়ার একটি খালি মাঠে সকল উপকারভোগী উপস্থিত হন। সেখানে ভলেন্টিয়াররা টোকেন সংগ্রহ করে প্রত্যেককে একটি করে ফুড প্যাকেজ বিতরণ করেন। ফুড প্যাকেজে ছিল ১ কেজি ছোলা, ১ কেজি মসুরির ডাল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সয়াবিন তেল এবং ৫০০ গ্রাম খেজুর। রমজান মাসে এই সহায়তা পেয়ে উপস্থিতরা অত্যন্ত খুশি হয়েছেন।


একজন শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি বলেন, ‘আমি ঠিকমতো কাজ করতে পারি না, তাই সংসারের খরচ চালানো অনেক কষ্টের। রমজান মাসে খাবারের চিন্তা আরও বেশি থাকে। আজ ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা যে সাহায্য করলেন, এটা আমার পরিবারের জন্য অনেক বড় সহায়তা।’ সংযোগ ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলার ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর মো. মাহাবুব ইসলাম আকাশ বলেন, ‘সংযোগ ফাউন্ডেশনের সাথে কাজ করে মানুষের পাশে দাঁড়ানো আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। অসচ্ছল পরিবারের হাতে ফুড প্যাকেজ তুলে দিচ্ছিলাম, তখন তাদের মুখের হাসি এবং দোয়া আমাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। এই ধরনের মানবিক কাজে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।’


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মাহাবুব ইসলাম আকাশ (ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর), মুশফিকুর রহমান (টেকনিকাল কো-অর্ডিনেটর, ঝঠই ন্যাশনাল কাউন্সিল) এবং কোর ভলেন্টিয়ার হিসেবে ফাহমিদ ফারুক ও সিয়াম আলী। সংযোগ ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)