কালীগঞ্জে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর ইফতার মাহফিল ঘিরে উত্তেজনা, প্রশাসনের ১৪৪ ধারা জারি

আপলোড তারিখঃ 2026-03-09 ইং
কালীগঞ্জে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর ইফতার মাহফিল ঘিরে উত্তেজনা, প্রশাসনের ১৪৪ ধারা জারি ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের আয়োজিত ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সুবীর কুমার স্বাক্ষরিত এক চিঠিতে এ ১৪৪ ধারা জারির বিষয়টি জানানো হয়। ফলে পূর্বঘোষিত অনুষ্ঠানটি স্থগিত হয়ে যায়।


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, ঝিনাইদহ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সাইফুল ইসলাম ফিরোজ এ ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। অন্যদিকে উপজেলা কৃষক দলের পক্ষ থেকেও একই স্থানে ইফতার মাহফিলের ঘোষণা দেওয়া হয়। দুই পক্ষের একই স্থানে অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। ফিরোজের অনুষ্ঠানে হামলার আশঙ্কায় পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেয়। কিন্তু তারা অনুষ্ঠান পালনে অনড় থাকলে রোববার দুপুরের পর থেকে ১৪৪ ধারা জারির বিষয়টি জানিয়ে শহরে মাইকিং করা হয়।


এ বিষয়ে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা একজন সৈনিক। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। তারেক রহমানের সফলতা ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কর্মসূচির আয়োজন করেছিলাম। এখন আপনাদের মাধ্যমে শুনছি ১৪৪ ধারা জারি করা হয়েছে।’


তিনি আরও বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে মাহফিল অন্যত্র করার ব্যবস্থা নিয়েছি।’ কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)