আলমডাঙ্গা পৌর পশুহাটের নির্মাণকাজ পরিদর্শনকালে এমপি রাসেল

কাজের গুণগত মান ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ

আপলোড তারিখঃ 2026-03-03 ইং
আলমডাঙ্গা পৌর পশুহাটের নির্মাণকাজ পরিদর্শনকালে এমপি রাসেল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা পৌর পশুহাটের উন্নয়ন ও নির্মাণকাজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তিনি পৌর পশুহাটের কাজের অগ্রগতি, নির্মাণকাজের মান ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পৌর প্রশাসক পান্না আক্তার। ইউএনও নির্মাণকাজের সার্বিক অগ্রগতি বিষয়ে এমপি অ্যাডভোকেট রাসেলকে অবগতি করেন।


পরিদর্শন শেষে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, আলমডাঙ্গা পৌর পশুহাটকে অত্যাধুনিক ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হবে। পশুহাটের অবকাঠামো উন্নত হলে ক্রেতা-বিক্রেতারা নিরাপদে বেচাকেনা করতে পারবেন। এতে রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে। তিনি আরও গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। আলমডাঙ্গা পৌর পশুহাটে ড্রেনেজ ব্যবস্থা, শেড নির্মাণ, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা উন্নয়নের কাজ করতে পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান এমপি মাসুদ পারভেজ রাসেল।


এসময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান, সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা কাজী আলী আসগর সাচ্চু, বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)