আলমডাঙ্গার ভোগাইল বগাদী হাইস্কুল মাঠে ইফতার মাহফিল

এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের অংশগ্রহণ

আপলোড তারিখঃ 2026-03-03 ইং
আলমডাঙ্গার ভোগাইল বগাদী হাইস্কুল মাঠে ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী-আসমানখালি (জিএ) সাংগঠনিক থানা শাখার আমির আব্বাস উদ্দিন, থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, ইউনিয়ন আমির খন্দকার মাসুদুর রহমান, সেক্রেটারি রাইতাল হক, ওয়ার্ড সভাপতি মহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অতিথিরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। গত ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ইউনিয়নের ৭ নম্বর খোরদ গ্রামে লাল্টুর নাতি পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় শোকাহত পরিবারের বাড়িতে গিয়ে এমপি রাসেল তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সান্ত্বনা প্রদান করেন। পরবর্তীতে ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশগ্রহণ করেন। 


এসময় উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র রমজানের তাৎপর্য, সংযম ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। ইফতার মাহফিলে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)