মাদক উদ্ধার, অবৈধ অনুপ্রবেশে আটক ২

জীবননগর ও মহেশপুরে বিজিবির পৃথক অভিযান

আপলোড তারিখঃ 2026-03-03 ইং
মাদক উদ্ধার, অবৈধ অনুপ্রবেশে আটক ২ ছবির ক্যাপশন:

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জীবননগর ও মহেশপুর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ওষুধ উদ্ধার করেছে। একই সঙ্গে অবৈধভাবে ভারত গমনের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি জানায়, গত রোববার ও গতকাল সোমবার পৃথক অভিযানে গয়েশপুর, রাজাপুর, মাটিলা ও সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে আসামিবিহীন ৮৭ বোতল ভারতীয় মদ, ৩৯৬ পিস ভায়াগ্রা এবং মোট ৩১০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুেধর আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া গতকাল সোমবার দুপুরে শ্যামকুড় সীমান্ত এলাকায় টহলকালে অবৈধভাবে ভারত গমনের সময় নেপাল চন্দ্র নাথ নামে এক পুরুষসহ এক নারীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)