ওষুধ ও কসমেটিক্স উদ্ধার, আটক ৪

জীবননগর ও মহেশপুরে বিজিবির পৃথক অভিযান

আপলোড তারিখঃ 2026-03-02 ইং
ওষুধ ও কসমেটিক্স উদ্ধার, আটক ৪ ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একই দিনে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চার বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।


বিজিবি জানায়, গতকাল রোববার ভোর ৫টা ৫০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৭২-আর থেকে প্রায় ৩০০ গজ ভেতরে বাঘাডাঙ্গা গ্রামের জিনজিরাপাড়া এলাকার একটি ভুট্টা খেত থেকে ২৯২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। নায়েব সুবেদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কোনো আসামি আটক হয়নি।


একই দিন সকাল ৯টায় রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩/৩-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে সিংনগর হালদারপাড়া গ্রামের মাঠসংলগ্ন এলাকা থেকে ৬৪ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা। এ অভিযানের নেতৃত্ব দেন নায়েব সুবেদার শ্রী তাপস সরকার।


এছাড়া রাত ১২টা ৩০ মিনিটে লড়াইঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৩৭-আর থেকে প্রায় ২০০ গজ ভেতরে নয়াপাড়া গ্রামের একটি আমবাগানের পাশ থেকে ভারতীয় ইমিটেশন কসমেটিক্স (চুড়ি, কানের দুল, চেইন ইত্যাদি) উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুবেদার মো. তারিকুল ইসলাম।


অন্যদিকে সকাল ৮টা ৫০ মিনিটে খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৭৫-আর সংলগ্ন ভুট্টা খেত থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় তিন নারী ও এক শিশুসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)