ঝিনাইদহে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে এমপি আলী আজম

ঝিনাইদহে কোনো দুর্নীতি-অনিয়ম সহ্য করা হবে না

আপলোড তারিখঃ 2026-02-26 ইং
ঝিনাইদহে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে এমপি আলী আজম ছবির ক্যাপশন:

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর বলেছেন, জেলায় কোনো দুর্নীতি অনিয়ম চলবে না। সবক্ষেত্রে দুর্নীতিতে জিরো টলারেন্স কায়েম করে তাকওয়া ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। গতকাল বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। আলী আজম আরও বলেন, তাকওয়া অর্জন করে আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করতে সহায়তা করতে চাই।


পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুব বিভাগের সেক্রেটারি মেহেদী হাসান রাজু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ও পৌর মেয়র প্রার্থী আব্দুল আলীম, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলম, ছাত্র শবিরের জেলা সভাপতি শেখ আল আমিন, মাওলানা আজিজুল হক ও তাওহাদুল আজম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)