কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2026-02-26 ইং
কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার বারবাজার এলাকা থেকে পরিচয়বিহীন ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ট্রেনের মধ্যে হত্যা করে তার লাশ ফেলে দেওয়া হতে পারে বলে অনেকেই সন্দেহ করছে।


প্রত্যক্ষদর্শী রণি জানান, সকালে রেল লাইনের পাশে একটি পুকুর পাড়ে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হলে রেল পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ট্রেন থেকে ফেলে বা হত্যা করার পর লাশ ফেলে দেওয়া হতে পারে।


বারো বাজারের সাবেক চেয়ারম্যান আবুল কালাম জানান, স্থানীয় লোক হলে তার পরিচয় মিলতো। কিন্তু লোকটি দেখে মনে হচ্ছে বাইরের। তাই ট্রেনের মধ্যে হত্যা বা ট্রেন থেকে ফেলে হত্যা করা হতে পারে জনমনে এমনটি সন্দেহ হচ্ছে। তবে যশোর রেল পুলিশের এসআই জৌতিশ চন্দ্র বর্মন জানান, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)