জীবননগরে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীনের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-02-26 ইং
জীবননগরে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীনের ইন্তেকাল ছবির ক্যাপশন:

জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীন মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শাহাবুদ্দীন মৃত আয়ুব আলীর বড় ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শাহাবুদ্দীন দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে জীবননগর কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)