উথলীতে নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিলে এমপি রুহুল আমিন

সবাই মিলে একটি সুন্দর চুয়াডাঙ্গা গড়ে তুলবো

আপলোড তারিখঃ 2026-02-26 ইং
উথলীতে নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিলে এমপি রুহুল আমিন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলীতে চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিনকে নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উথলী ইউনিয়ন শাখার আয়োজনে গতকাল বুধবার বিকেলে সন্তোসপুর বাসস্ট্যান্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, ‘আমরা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো সব পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। যেগুলো সমাজের ও জাতির জন্য কল্যাণকর, সে সব কাজগুলো করা হবে। কে আমাদের ভোট দিয়েছে বা কে দেয়নি, সেটা আমরা বিবেচনা করব না। আমরা সবাই মিলে একটি সুন্দর চুয়াডাঙ্গা গড়ে তুলবো। রাজনীতির কারণে আমরা পরস্পরের সাথে দ্বন্দ্ব তৈরি করব না বরং সে যে দলেরই লোক হোক না কেন তার প্রতি আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব।’


তিনি আরও বলেন, ‘আমাদের এলাকার মানুষের জীবন ও জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। কৃষকের যেন আর ডিলারের নিকট লাইনে দাঁড়িয়ে সার নেওয়া না লাগে। খুচরা বিক্রেতার নিকট থেকে যার যতটুকু প্রয়োজন সার নিবে সেই ব্যবস্থা করা হবে।’ চুয়াডাঙ্গা-২ আসনের এমপি বলেন, ‘আমি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সর্বাত্মক চেষ্টা করব। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও শান্তির বাংলাদেশ গড়তে কাজ করতে চাই।’


সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা তারবিয়্যাত সেক্রেটারি জিয়াউল হক, মানবসম্পদ উন্নয়নের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, মজলিসুল মুফাসসিরিন-এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, মাওলানা আবু বকর, উথলী ইউনিয়ন আমির মাওলানা আরিফুল ইসলাম, সেক্রেটারি হাসানুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন জামায়াতের আমির আমির হামজা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)