অর্থমন্ত্রীর সঙ্গে বাবু খানের নেতৃত্বে বিজিএমইএর প্রতিনিধিদলের বৈঠক

শিল্প উন্নয়ন ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

আপলোড তারিখঃ 2026-02-26 ইং
অর্থমন্ত্রীর সঙ্গে বাবু খানের নেতৃত্বে বিজিএমইএর প্রতিনিধিদলের বৈঠক ছবির ক্যাপশন:

বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজিএমইএ’র সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে বিজিএমইএর একটি প্রতিনিধি দল। গতকাল বুধবার সকালে ঢাকা সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং শিল্প উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দেশের রপ্তানি আয় বৃদ্ধি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়ে বলে জানা গেছে।


জানা গেছে, সচিবালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় অর্থমন্ত্রী এসব সমস্যা সমাধানে ব্যবসায়ী নেতাদের পরামর্শ চান।


সভায় বিজিএমইএ নেতারা অর্থমন্ত্রীকে জানান, প্রায় এক বছরের প্রণোদার অর্থ আটকে আছে, যার পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা। এই টাকা দ্রুত ছাড় করার দাবি জানান তারা।
অন্যদিকে, নির্বাচন ও রমজানের ঈদ মিলিয়ে দুই মাসে বড় দুটি ছুটির কারণে ৩৫ দিন পোশাক কারখানায় কাজ হবে। এতে কারখানাগুলোর পক্ষে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করা কঠিন জানিয়ে, তারা সরকারের কাছে এক মাসের সমপরিমাণ বেতনের জন্য প্রায় ৭ হাজার কোটি টাকার ঋণ সুবিধা চান, যা ১৫ মাসে পরিশোধ করা হবে। এ বিষয়ে অর্থমন্ত্রী ইতিবাচক মত দিয়েছেন বলে জানান তারা।
বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ বলেন, আমরা অর্থমন্ত্রীকে বলেছি, আমাদের ইনসেনটিভের চেয়ে; ব্যবসা সহজ করা এবং এর খরচ কমানোর উদ্যোগ নেওয়ার মতো পলিসি সাপোর্ট দরকার। জবাবে তিনি কী ধরনের সমস্যা রয়েছে এবং তা সমাধানের উপায় আমাদের কাছে জানতে চেয়েছেন।


তিনি আরও বলেন, 'আমরা আগামী এক সপ্তাহের মধ্যে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ [Ease of Doing Business] এর স্বার্থে ‘কস্ট অব ডুয়িং বিজনেস’ [Cost of Doing Business] কমানোর উপায় নিয়ে একটি পলিসি পেপার তাকে দেব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)