দর্শনায় পরানপুর মাঠে ফসল চুরি

আপলোড তারিখঃ 2026-02-25 ইং
দর্শনায় পরানপুর মাঠে ফসল চুরি ছবির ক্যাপশন:

দর্শনার পরানপুর এলাকায় ব্যাপক হারে মাঠের ফসল চুরির ঘটনা ঘটছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে। জানা গেছে, গত সোমবার রাতে পরানপুর গ্রামের হাবিল মণ্ডলের ছেলে আসাদুল ইসলামের বটজল মাঠ থেকে ৪-৫ কাঁদি কলা চুরি হয়ে গেছে। একই গ্রামের রহম বক্সের ছেলে মহিদুল ইসলামের পরানপুর গভরার মাঠ থেকেও ২ কাঁদি কলা চুরি হয়েছে। এছাড়া মাঠ থেকে পেঁপে এবং আকবর আলীর ছেলের প্রায় ১০ হাজার টাকা মূল্যের মালটা লেবুও চুরি হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।


স্থানীয় কৃষকরা জানান, যখন যে ফসল উত্তোলনের সময় আসে তখনই চুরির ঘটনা বেড়ে যায়। অনেক কষ্ট করে উৎপাদিত ফসল রাতের আঁধারে চুরি হয়ে যাওয়ায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং মানসিকভাবে ভেঙে পড়ছেন। কৃষকদের দাবি, মাঠে ফসল চুরি রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তা না হলে কৃষিকাজে আগ্রহ কমে যাবে এবং কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)