চুয়াডাঙ্গায় উন্নয়নে এনজিওসমূহের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময়

তথ্য বিনিময় ও ইতিবাচক সংবাদ পরিবেশনে গুরুত্বারোপ

আপলোড তারিখঃ 2026-02-25 ইং
চুয়াডাঙ্গায় উন্নয়নে এনজিওসমূহের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় ছবির ক্যাপশন:

বাংলাদেশের উন্নয়নে এনজিওসমূহের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আত্মবিশ্বাস সভাকক্ষে এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও রিসোর নির্বাহী পরিচালক মো. জাহিদুল ইসলাম। মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাড. মানিক আকবর, এডাব চুয়াডাঙ্গা 
জেলা শাখার সাবেক সভাপতি ও আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব ও পাস-এর নির্বাহী পরিচালক ইলিয়াছ হোসেন। এরপর ধারণাপত্র উপস্থাপন করেন এডাব-এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী রেজাউল করীম।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সমাজ ও দেশের উন্নয়নে এনজিওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, কৃষি, মানবধিকার, নারী উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার ও বিভিন্ন সেক্টরের পাশাপাশি এনজিওরা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি সেই সব সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম কর্মীরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এনজিও ও গণমাধ্যম কর্মীদের মধ্যে আরও বেশি সম্পর্কের উন্নয়ন ও তথ্যের আদান প্রদান হওয়া প্রয়োজন।


বাংলাদেশের উন্নয়নে এনজিওসমূহের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভায় মতামত ও সুপারিশ তুলে ধরে মুক্ত আলোচনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলো জেলা প্রতিনিধি শাহ আলম সনি, বাসস-এর সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি অ্যাড. রফিকুল ইসলাম, আজকের চুয়াডাঙ্গার সম্পাদক বিপুল আশরাফ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহরাব্বিন সানভী, ৭১ টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হুসাইন মালিক, দেশ টিভির জেলা প্রতিনিধি খায়রুজ্জামান সেতু, যমুনা টিভির জেলা প্রতিনিধি জিসান আহম্মেদ, উন্নয়নকর্মী দারুল ইসলাম, আসমা হেনা চুমকী, কানিজ সুলতানা প্রমূখ। অনুষ্ঠানে এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যবৃন্দ, উন্নয়নকর্মী, স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)