চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ১০০ টাকা ফিতরা নির্ধারণ

আপলোড তারিখঃ 2026-02-25 ইং
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ১০০ টাকা ফিতরা নির্ধারণ ছবির ক্যাপশন:

এ বছর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ফিতরা ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সিঅ্যান্ডবি পাড়াস্থ মাযাহিরুল উলুম মাদ্রাসায় চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের আহ্বানে সদকাতুল ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণী মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিংয়ে পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী সভাপতিত্ব করেন।


মিটিংয়ে আটার হিসেবে কেউ ফিতরা দিতে চাইলে তাকে ১০০ টাকা দিতে হবে। খেজুরের হিসেবে ফিতরা দিতে হলে ৩ হাজার ৫০০ টাকা দিতে হবে। কিশমিশ হিসেবে ২ হাজার ৬৫০ টাকা দিতে হবে। পনির হিসেবে ২ হাজার ৬৪০ টাকা এবং যব হিসেব ফিতরা দিতে হবে ৩৩০ টাকা। উল্লেখ্য, ফিতরার সর্বনিম্ন পরিমাণ জনপ্রতি ওয়াজিব হওয়ার জন্য নিসাব পরিমাণ নগদ অর্থ ও মাল আসবাব এক বছর কাল স্থায়ী থাকা শর্ত নয়। অতএব, নিসাবের মালিক হলে নিজের ও নাবালক সন্তানদের পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। এদিকে প্রতি ভরি রুপার বিক্রয় মূল্য ৩ হাজার ৫০০ টাকা হিসেবে ৫২.৫০ ভরি রুপার বিক্রয় মূল্য ১ লাখ ৮৩ হাজার ৭৫০ টাকার যাকাতযোগ্য সমপরিমাণ সম্পদ থাকলে এবং এই সম্পদ এক বছর স্থায়ী থাকলে তার জন্য যাকাত আদায় করা ফরজ।


গতকাল মঙ্গলবারের সভায় উপস্থিত ছিলেন উলামা পরিষদের সহসভাপতি মুফতি আযীযুল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমী, দপ্তর সম্পাদক মুফতি শোয়াইব আহমদ কাসেমী, প্রচার সম্পাদক মুফতি খালিদ সাইফুল্লাহ রুহী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ বশির, সদস্য মাওলানা এনামুল হক ও মুফতি রুহুল আমিন, মুফতি আলী আকবর, মাওলানা আব্দুল মালেক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)