আলমডাঙ্গায় আলোচনা, কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2026-02-23 ইং
আলমডাঙ্গায় আলোচনা, কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় আলাউদ্দিন আহমেদ পাঠাগারের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা পাঠ, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় বইমেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কামালপুর আলাউদ্দীন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার।


বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সহসভাপতি হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার।


সাহিত্য পরিষদের কোষাধ্যক্ষ কবি সিদ্দিকুর রহমানের উপস্থাপনায় বক্তব্য দেন কবি আব্দুল খালেক, কবি মোস্তাফিজুর রহমান ফারায়েজি, কবি অহর আলী, কবি টিনু, রিয়াজ জাহিন, রফি সাধূ, সুজন নাহিদ, আফিম রাজদীপ, মুস্তাকিম প্রমুখ। সভায় কবিতা আবৃত্তিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন খন্দকার হামিদুল ইসলাম আজম, ওমর আলী মাস্টার ও সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি। সার্বিক ব্যবস্থাপনায় ছিল আলাউদ্দিন আহমেদ পাঠাগার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)