জীবননগর রায়পুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে এমপি রুহুল আমিন

জনকল্যাণমূলক কাজে কোনো বাধা সহ্য করা হবে না

আপলোড তারিখঃ 2026-02-23 ইং
জীবননগর রায়পুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে এমপি রুহুল আমিন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নবাসীর উদ্যোগে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে রায়পুর হাইস্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রায়পুর ইউনিয়ন শাখার সভাপতি আমির হামজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন।


প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন রায়পুর ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানান। এসময় ইউনিয়নবাসীর পক্ষ হতে বিভিন্ন রাস্তা-ঘাটসহ উন্নয়নমূলক দাবি তুলে ধরা হলে তিনি মনোযোগ দিয়ে তা শোনেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। পূর্বে কাজের ক্ষেত্রে কমিশন নেওয়ার অভিযোগ ছিল উল্লেখ করে তিনি জানান, নিজের কোনো কমিশন প্রয়োজন নেই, সততার সঙ্গে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আহ্বান জানান। জনগণের প্রাপ্য যেন সঠিকভাবে পৌঁছে যায়, সে বিষয়ে তিনি জোর দেন। তিনি আরও বলেন, জনকল্যাণমূলক কাজে কোনো বাধা সহ্য করা হবে না। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও মাদক প্রতিরোধসহ বিভিন্ন খাতে সমন্বিতভাবে কাজ করে চুয়াডাঙ্গা জেলাকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা তারবিয়্যাত সেক্রেটারি মো. জিয়াউর রহমান, জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী হযরত মাওলানা হাফিজুর রহমান, মো. সাজেদুর রহমান, জীবননগর উপজেলা আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)