মেহেরপুরে জেলা প্রশাসকের সঙ্গে নবনির্বাচিত দুই এমপির সৌজন্য সাক্ষাৎ

মাদক, দুর্নীতি দমনে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি

আপলোড তারিখঃ 2026-02-23 ইং
মেহেরপুরে জেলা প্রশাসকের সঙ্গে নবনির্বাচিত দুই এমপির সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন:

মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাজউদ্দীন খান বলেছেন, সকলের সহযোগিতা নিয়ে জেলার বিদ্যমান সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হবে। তিনি স্পষ্ট করে জানান, তার নাম ভাঙিয়ে কিংবা অন্যায় আবদার করে কোনো ধরনের সুবিধা নেওয়ার সুযোগ থাকবে না। একই সঙ্গে মেহেরপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। গতকাল রোববার সকালে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদাকে সঙ্গে নিয়ে তিনি জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।


জেলা প্রশাসকের মিনি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর বলেন, প্রশাসন সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে থাকে এবং সরকারি কর্মসূচি বাস্তবায়নই তাদের প্রধান দায়িত্ব। দলীয় বিভাজন ভুলে সবাইকে জেলার উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মেহেরপুরকে শান্তিপূর্ণ জেলা উল্লেখ করে এ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। সৌজন্য সাক্ষাতে সংসদ সদস্য নাজমুল হুদাও বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর, খাদেজা খাতুন, আবির আনসারী, হাবিবুর রহমান, ইস্তামুল হক, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, নায়েবে আমির মাহবুব-উল আলম, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, পেশাজীবী সংগঠনের সভাপতি আল আমিন হোসেন, কাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)