আলমডাঙ্গায় মাদকসহ দুজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-02-22 ইং
আলমডাঙ্গায় মাদকসহ দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় থানা-পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ট্যাবলেট উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে।


পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে এসআই মো. বাবলু খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আলমডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর মাঠপাড়া (সর্দারপাড়া) এলাকার আসাদুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মিরপুর উপজেলার চকহারদী গ্রামের মিজার আলীর ছেলে মো. আনারুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ৪৫ পিস টেপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়। 
অন্যদিকে এসআই মো. মিজানুর রহমান হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ফোর্সসহ অভিযান চালিয়ে ভাংবাড়ীয়া ঈদগাহ পাড়ার ঈদগাহ মিনারের সামনে থেকে মো. বেল্টু আলীর ছেলে মো. সাব্বির আলীকে (২১) ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)