মেহেরপুরে ৪০ বস্তা সার জব্দ

আপলোড তারিখঃ 2026-02-22 ইং
মেহেরপুরে ৪০ বস্তা সার জব্দ ছবির ক্যাপশন:

মেহেরপুরে অবৈধভাবে পরিবহনের সময় ৪০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত থাকার দায়ে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পুলিশ সুপারের বাসভবনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা। এসময় সদর উপজেলা কৃষি অফিসার মো. ইমদাদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের একটি সারের দোকানে সরবরাহের জন্য ইঞ্জিনচালিত নছিমনে করে সার নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ বস্তা সার জব্দ করা হয়।


এ ঘটনায় মেসার্স মোয়াজ্জেম হোসেনের প্রোপাইটার মনিরা নাজমার প্রতিনিধি রাশেদুল নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)