ছবির ক্যাপশন:
জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় ওষুধ ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, মেদিনীপুর বিওপি এলাকায় ৪৭ বোতল ভারতীয় উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। আর খোসালপুর ও নিমতলা বিওপি এলাকায় পৃথক অভিযানে ১ হাজার ৬০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এছাড়া কুমিল্লাপাড়া ও শ্যামকুড় বিওপি এলাকায় আরও ৭১২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এদিকে মাটিলা ও রাজাপুর বিওপি এলাকায় ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। আর মাটিলা ও নতুনপাড়া বিওপি এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ২ হাজার ৪ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক সিজার মূল্য প্রায় ১৮ লাখ ১৫ হাজার ৬০০ টাকা। অন্যদিকে, শ্রীনাথপুর বিওপি এলাকায় নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারত গমনের সময় রিপন মিয়া (২২) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
