আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2026-02-20 ইং
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আলোচনা সভা ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, সিনিয়র সদস্য এম এম আলাউদ্দিন, সদস্য আহাদ আলী মোল্লা, আলমগীর কবির শিপলু, রুবাইয়েত বিন আজাদ সুস্থির, সোহেল রানা ডালিম ও শামসুজ্জোহা রানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব। আলোচনা সভা শেষে প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের হয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে শহিদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)