দর্শনায় ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে ৪ ট্রেড কোর্সের সনদ বিতরণ ও জব কাউন্সেলিং

আপলোড তারিখঃ 2026-02-20 ইং
দর্শনায় ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে ৪ ট্রেড কোর্সের সনদ বিতরণ ও জব কাউন্সেলিং ছবির ক্যাপশন:

দর্শনায় ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে চারটি ট্রেড কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ ও জব কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও এডিবির আর্থিক সহায়তায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়িত Skills for Industry Competitiveness and Innovation (SICIP)  প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।


তিন মাস মেয়াদী আবাসিক মোবাইল ফোন সার্ভিসিং, গ্রাফিক ডিজাইন, ফ্যাশন গার্মেন্টস এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোর্সে মোট ১০০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করে সরকারি মূল্যায়নে উত্তীর্ণ হন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন PKSF-SICIP প্রকল্পের প্রশিক্ষণ, মূল্যায়ন ও মনিটরিং কোঅর্ডিনেটর মো. আরিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভাপতিত্ব করেন কেন্দ্রের অধ্যক্ষ ও প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম।


সনদ বিতরণের পর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মানবসম্পদ প্রতিনিধিদের অংশগ্রহণে জব কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণার্থীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাৎক্ষণিক চাকরির আশ্বাসও পান। আগামী ১ মার্চ থেকে তৃতীয় ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)